ময়মনসিংহে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে ব্র্যাক ও জেলা প্রশাসনের যৌথ কর্মশালা
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে বিদেশ-ফেরত প্রবাসীদের সমাজে পুনরায় সুপ্রতিষ্ঠিত করতে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে একটি বিশেষ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসন এই ওরিয়েন্টেশনের আয়োজন করে। করোনাকালীন ও পরবর্তী সময়ে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। ব্রাক আরএইউ-এর বিভাগীয় ব্যবস্থাপক অনিক আহমেদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ব্রাক জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম এবং এমআরএসসি প্রোগ্রাম অফিসার মোঃ নাসিম উদ্দীন।
কর্মশালায় জানানো হয়, 'প্রত্যাশা-২' প্রকল্পের আওতায় ২০২০ সালের পর দেশে ফেরত আসা ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিভিন্ন সেবা ও পুনর্বাসন সহায়তা দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হলো বিদেশ-ফেরত নাগরিকদের কর্মসংস্থান ও সামাজিকভাবে নতুন করে গড়ে তোলা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, প্রবাসীরা আমাদের দেশের সম্পদ। বিদেশ-ফেরত নাগরিকদের সমাজে পুনঃএকীভূত করতে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। একই সাথে তিনি দালাল চক্রের খপ্পর থেকে বাঁচতে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত কর্মশালায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
১৩৬ বার পড়া হয়েছে