সর্বশেষ

সারাদেশ

মুশফিকুর রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে কসবায় বিএনপির বিক্ষোভ

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে কসবায় বিক্ষোভ করেছে বিএনপি। এ ঘটনায় কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
বিএনপির বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে সোমবার (২৭ জুলাই) বিকেলে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল সোয়া ৫টার দিকে কসবা উপজেলা সদরের কড়ইতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে মিছিলটি কসবা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আজমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন মুশফিকুর রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা শরীফুল হক স্বপনের দলীয় পদ বাতিলের দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে মুশফিকুর রহমান কাজ করে যাচ্ছেন। তার ওপর আস্থা রেখে তাকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন