সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে চাচার ঘরে ঘুমন্ত শিশুর রহস্যজনক মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ঘুমন্ত অবস্থায় রুবাইয়া নামের তিন বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। চাচা-চাচির সঙ্গে একই কক্ষে ঘুমানোর পর সকালে তার নিথর ও শক্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে বিল মামুদপুর গ্রামের গিরিঙ্গির মোড় এলাকার রুবাইয়া তার দাদার সঙ্গে রাতের খাবার শেষ করে। এরপর সে তার চাচা রানা শেখ ও চাচি ইভার সঙ্গে তাদের ঘরে ঘুমাতে যায়।

রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে চাচি ইভা শিশুটির প্যান্ট পরিবর্তন করে দেন। পরবর্তীতে আনুমানিক রাত ১২টার দিকে চাচা-চাচি বাইরের কাজ শেষ করে পুনরায় ঘরে এসে শিশুটির পাশে ঘুমিয়ে পড়েন।

পরদিন সোমবার সকাল ৭টার দিকে ঘুম থেকে জেগে চাচি যখন রুবাইয়ার মাথার নিচে বালিশ দিতে যান, তখন তার শরীর সম্পূর্ণ শক্ত দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন。

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনার রহস্য উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন