ঝিনাইদহে হাতুড়ি দিয়ে বৃদ্ধ কৃষককে পিটিয়ে আহত
রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৭:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে শনিবার সন্ধ্যায় আমজাদ হোসেন (৫০) নামে এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে।
বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আমজাদ হোসেন জানান, তিনি ওই দিন সন্ধ্যায় আওধা বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। তখন হুদাকুশোবাড়িয়া গ্রামের ফারুক মন্ডল, জামাল উদ্দিন, রুবেল শেখ, আতিক মোল্লা, নিশান, তুষার শেখসহ ১২ থেকে ১৩ জন ব্যক্তি তাকে জোরপূর্বক দোকান থেকে তুলে নিয়ে পাশের একটি স্থানে হাতুড়ি দিয়ে পেটানো হয়। এ ঘটনাটি সংঘটিত হওয়ার কারণ তিনি ধরহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল বারি মোল্লার সামাজিক দলে না মেশা বলে অভিযোগ করেন।
পিটিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, এ ঘটনার সম্পর্কে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৪৬৬ বার পড়া হয়েছে