সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে 'জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ' অনুষ্ঠিত

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
'জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ' কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুরে একটি শপথ গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সোলাইমান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলী, ছাত্র সমাজের প্রতিনিধি রকি আহমেদ, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সুবিধাভোগীরা।

বক্তারা বলেন, "জুলাই পুনর্জাগরণ" একটি সামাজিক আন্দোলন, যা সমাজে সচেতনতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে। তারা স্থানীয়ভাবে এই কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং শপথ বাক্যের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানটি সামাজিক উন্নয়ন ও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন আয়োজকেরা।

৬৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন