সর্বশেষ

ধর্ম

হজে গিয়ে ৪৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। হজ চলাকালীন বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় তাদের মৃত্যু হয়।

সোমবার (৭ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী। তাদের মধ্যে ২৬ জন মারা যান মক্কায়, ১৪ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায়।

এদিকে হজ পালন শেষে ইতোমধ্যে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬২ হাজার ৮১৪ জন।

হজযাত্রী পরিবহনে এ বছর তিনটি এয়ারলাইন্স যুক্ত রয়েছে—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস।

বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ১৯০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৯৩টি, সৌদি এয়ারলাইন্স ৭৪টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট।

ফিরতি যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ৩২ হাজার ৩৬২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাসে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন হাজি।

উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছে ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন