সর্বশেষ

সারাদেশ

মোংলায় মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ৪ মে, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক (খ্রিষ্টান কবরস্থান সংলগ্ন) এলাকা থেকে ৪৪ পিস ইয়াবাসহ আরমান ফরাজি নামের একজনকে আটক করা হয়। ওই মামলায় একই এলাকার শাহদত হোসেনের ছেলে সাইফুল ইসলাম মিলনকে এজাহারভুক্ত আসামি করা হলেও তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

সোমবার (৪ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই মিরাজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাতক আসামিকে আটক করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, গ্রেপ্তার হওয়া মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মাদক সেবন, মোবাইল জুয়া, স্ক্যামিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। পাশাপাশি তিনি প্রতিবেশীদের সঙ্গে মারামারি ও পারিবারিক অশান্তির সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলেও জানান স্থানীয়রা।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন