সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত, আহত ৭

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ৪ মে, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝন্টু মোল্যা (৪৫) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা এবং আখুব্বর মোল্যার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ঝন্টু মোল্যার মৃত্যু হয়।

দুর্ঘটনায় ইজিবাইকে থাকা সাত যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন