সর্বশেষ

পশ্চিমবঙ্গ

ফল ঘোষণার দিন আজ- পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে মোদি না দিদি ?

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৪ মে, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত ফলাফল আজ সোমবার প্রকাশিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া গণনায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসন বাদে বাকি ২৯৩টি আসনের ভোট গণনা করা হচ্ছে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হবে। দুপুর নাগাদ ধীরে ধীরে ফলাফল স্পষ্ট হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার অংশগ্রহণ করেছেন। দুই দফার ভোটগ্রহণে ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে, যা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য এমন তীব্র প্রতিদ্বন্দ্বিতা খুব কমই দেখা গেছে।

নির্বাচনের ফল নিয়ে মূল লড়াই নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়-এর তৃণমূল কংগ্রেসের মধ্যে। বুথফেরত সমীক্ষার অধিকাংশই বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত দিলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। সে ক্ষেত্রে জোট সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।

গণনাপ্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যজুড়ে ৭৭টি গণনাকেন্দ্রে সিসিটিভি নজরদারি ও ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। শুধুমাত্র কিউআর কোডযুক্ত পরিচয়পত্রধারীরাই প্রবেশের অনুমতি পাচ্ছেন এবং মোবাইল ফোন বহনে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

কলকাতাসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজধানীর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে সবচেয়ে বড় গণনাকেন্দ্র হিসেবে ধরা হচ্ছে, যেখানে একাধিক আসনের ভোট গণনা চলছে।

নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়া তদারকির জন্য ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে। পাশাপাশি ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি সংখ্যক পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে।

এদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ কারণে দলীয় নেতাকর্মীদের স্ট্রং রুম পাহারার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি নিজেও একাধিক কেন্দ্রে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনের ভোট সহিংসতা ও অনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে। ওই আসনের ২৮৫টি বুথে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির নির্বাচন ফলও প্রকাশিত হচ্ছে। ফলে সারাদেশজুড়েই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে।
 

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন