সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে ট্রাক–পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত আরও ২

 কামাল হোসেন, টাঙ্গাইল
কামাল হোসেন, টাঙ্গাইল

সোমবার, ৪ মে, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ জানান, যমুনা সেতুর দিকে যাচ্ছিল একটি ট্রাক। রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন