সর্বশেষ

ধর্ম

প্রথম হজ ফ্লাইট সৌদিতে পৌঁছেছে, ছিলেন ৪১৯ যাত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি-৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

শনিবার (১৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দরে পৌঁছালে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের অপারেশন প্রধান ইহাহিয়া রাদি এবং সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অন্যদিকে, এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। তাদের মতে, যাত্রার শুরু থেকেই পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। ফলে তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে হজযাত্রা শুরু করতে পারছেন। সৌদি আরবের ইমিগ্রেশন, বোর্ডিং পাসসহ যাবতীয় কার্যক্রম কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এবার হজযাত্রী পরিবহনে কাজ করছে তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও হজ ফ্লাইট পরিচালিত হবে। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন