সারাদেশ
নাটোরের সিংড়া উপজেলায় রফিকুল ইসলাম রুবেল (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় তার বাড়ি থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিংড়ায় নিজ বাড়িতে মৎস্য ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, গলা কেটে হত্যার অভিযোগ
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
সোমবার, ৪ মে, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের সিংড়া উপজেলায় রফিকুল ইসলাম রুবেল (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় তার বাড়ি থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে তিনি জানান।
১৬৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর