আগামীকাল শুরু হজ ফ্লাইট, প্রথম দলে যাচ্ছেন ৪১৯ যাত্রী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ থেকে পবিত্র হজযাত্রা শুরু হতে যাচ্ছে আগামীকাল।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে দেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।
এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সেখানে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
হজ ব্যবস্থাপনায় এবার নতুন সংযোজন হিসেবে প্রত্যেক যাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে হজযাত্রীরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া যাত্রীরা দেশেই এই কার্ড পাচ্ছেন, আর সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে পৌঁছে হোটেলের লবিতে গিয়ে কার্ড সংগ্রহ করবেন।
২৬৩ বার পড়া হয়েছে