সর্বশেষ

ধর্ম

শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা, কাল আরাফার দিন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ জুন, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ (বুধবার) থেকে শুরু হয়েছে। সৌদি আরবের মক্কায় ইহরাম পরিধান করে মিনায় জমায়েত হচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজীরা।

সেখানে সারারাত অবস্থান করে ইবাদত করবেন তাঁরা।

বৃহস্পতিবার (৫ জুন) ভোরে হাজীরা রওনা হবেন পবিত্র আরাফাতের ময়দানে—যেখানে নবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। হজের মূল পর্ব হিসেবে এই দিনটি গুরুত্বপূর্ণ। একই দিনে বিশ্বজুড়ে বহু মুসলিম রোজা পালন করে থাকেন।

সৌদি হজমন্ত্রী তাওফিক আল রাবিয়ার তথ্য অনুযায়ী, এবার প্রায় ১০ লাখ আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন দেশটির স্থানীয় হজ পালনকারীরাও।

চলতি বছরও হজ পালনের সময় সৌদি আরবে তীব্র গরমের আশঙ্কা রয়েছে। গত বছর ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১,৩০০ হাজীর মৃত্যু হয়েছিল।

হজের আনুষ্ঠানিকতা শেষে ৬ জুন সৌদি আরব ও আশপাশের দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

৩৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন