সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে সংঘর্ষে ২ জন আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি’র দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন।

২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন হলেন চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার সাজু মিয়ার ছেলে মো. বেলাল (৩৮), এবং অন্যজন ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মহরম আলীর ছেলে জীবন আলী (১৭)। আহতরা বর্তমানে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের মতে, একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউএনও। এরপর ফুল দিতে সেখানে আসেন বিএনপি নেতাকর্মীরা, যারা দুটি ভাগে বিভক্ত হয়ে আসেন। এক পক্ষের নেতৃত্বে ছিলেন জমির দস্তগীর ও ইমাম হোসেন, আর অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন মহসিন ভূইয়া ও শাহ আলম মিয়া। দুই পক্ষের মধ্যে কে আগে ফুল দেবেন, তা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীতে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনায় খুরের আঘাতে দুজন আহত হন। আহতরা মহসিন-শাহ আলমের সমর্থক বলে জানা গেছে।

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী জানান, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৪৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন