সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উৎসবে পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী

মো: আরিফ, বান্দরবান
মো: আরিফ, বান্দরবান

শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সর্বাত্মকভাবে পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী ।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে বান্দরবান সেনা জোনের আয়োজনে ৫ ইবির মাল্টিপারপাস সেডে শারদীয় দুর্গা উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী ও দুর্গা উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।


বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জোনের উপ- অধিনায়ক মো. মেহেদি হাসান, ক্যাপ্টেন মোহাম্মদ সাজেদুর রহমান , বান্দরবান কেন্দ্রীয় দুর্গা উৎসব কমিটির সভাপতি রাজেশ্বর দাস বিপ্লব সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।


অনুষ্ঠানে জোন কমান্ড লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান জানান , ভবিষ্যতের ন্যায় সম্প্রীতির বান্দরবানে আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষের পাশে সর্বদা আছি এবং থাকবো। তারই ধারাবাহিকতায় বান্দরবানে শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বদা কাজ করা যাবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন