সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে অগ্নিকাণ্ড, আরটিজি ক্রেন ক্ষতিগ্রস্ত

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

সোমবার, ২২ জুন, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডে ক্রেনটি আংশিকভাবে পুড়ে যায় এবং চারটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় সোমবার বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্দর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ জানান, রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি)-এর ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে প্রথমে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নৌবাহিনীর একটি দলও উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে যুক্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে তিনটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ঘটনাস্থলের একাংশে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে এনসিটির অন্যান্য অংশে কার্যক্রম স্বাভাবিক ছিল এবং সামগ্রিক পণ্য হ্যান্ডেলিংয়ে বড় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগুনের তাপে চারটি কনটেইনার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে টার্মিনালের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন