সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকেলে দলটির শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার এক প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। তারাগুনিয়া থানার মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে বিশাল মোটরসাইকেল বহরটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলটি পুরো এলাকা ঘুরে উপজেলা পরিষদ বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামীম রেজা মোল্লার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ থেকে বিএনপি নেতারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যা কঠোরভাবে প্রতিহত করা হবে। কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন