সর্বশেষ

সারাদেশ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় সিলেটের ডিসিকে প্রত্যাহার: শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেওয়ার কারণেই সেখানকার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সোমবার সাতক্ষীরা সরকারি কলেজে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নূরুল ইসলাম সাদ্দাম। সেখানে তিনি সিলেটের সাবেক ডিসির প্রত্যাহারের বিষয়টি সামনে এনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সিলেটের ডিসি মাজারগুলোতে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। আর এই জিরো টলারেন্স নীতি ঘোষণা করার কারণেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি অভিযোগ করে বলেন, দেশের মাদক ব্যবসার পেছনে একটি বড় সিন্ডিকেট জড়িত রয়েছে, যা কোটি কোটি টাকার এই অবৈধ কারবার পরিচালনা করে। মাদকের কারণে সমাজ আজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রশিবির ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ায় একটি নির্দিষ্ট মহল তাদের ওপর ক্ষুব্ধ হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা সুস্থ ধারার ছাত্ররাজনীতি ও মাদকমুক্ত ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন