সর্বশেষ

সারাদেশ

বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ: জামালপুরে যুবকের ১০ বছরের আটকাদেশ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে সাত বছর বয়সী এক শিশুকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের ঘটনায় জাহিদুল ইসলাম জাহিদ (২৬) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ৯ বছর পর এ রায় ঘোষণা করা হলো।
জামালপুর আদালত

মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাহাপুর রেলওয়ে স্কুলমাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত জাহিদুল ইসলাম।

ঘটনাস্থলেই স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন শিশুটির বাবা জামালপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে ১০ বছরের আটকাদেশ দেন।

রায় ঘোষণা করেন জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন