সুজানগরে আম বাগান থেকে নিখোঁজ লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার সুজানগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর রহিম খান (৬৫) নামের এক লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাবনার সুজানগর উপজেলার দারিয়াপুর গ্রামের একটি আম বাগান থেকে সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রহিম খান (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় লেবু বিক্রেতা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, স্থানীয় আম ব্যবসায়ী দারিয়াপুর গ্রামের আবুল কাশেমের আম বাগানে আম পাড়তে গিয়ে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, রহিম খান গত শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। দুই দিন নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
১১৯ বার পড়া হয়েছে