ঝিনাইদহে অবৈধ দুই করাতকলকে ৮ হাজার টাকা জরিমানা
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ সদর উপজেলায় লাইসেন্স ছাড়া পরিচালিত দুটি করাতকলে অভিযান চালিয়ে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সকালে ঝিনাইদহ শহরের লাউদিয়া ও তেঁতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং সরকারি জায়গা ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের কারণে লাউদিয়া এলাকার মেসার্স রুবেল স মিলের মালিক ইসমাইল মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, তেঁতুলতলা বাজারের মেসার্স মজিদ স মিলের মালিক আব্দুল মজিদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে দুই করাতকলের মালিককে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১২৬ বার পড়া হয়েছে