সারাদেশ
আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ তুলে এর প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
ঝিনাইদহে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন
এইচ এম ইমরান, ঝিনাইদহ
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ তুলে এর প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
শনিবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পেশাজীবীদের কয়েকটি সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আইনজীবী এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্ন, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেনসহ পেশাজীবী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে দেশে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এসব অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
১৩৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর