সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে পুকুর থেকে ৪২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী একটি পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী পূর্ব উচনা এলাকার একটি পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীন হাটখোলা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করেন।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, পূর্ব উচনা এলাকার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে। পরে বিজিবির দুটি টহল দল সেখানে গিয়ে অভিযান শুরু করে। একপর্যায়ে পুকুরের পানির নিচে তল্লাশি চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মূর্তি দুটির একটির ওজন ২৫ কেজি এবং অন্যটির ওজন ১৭ কেজি। সব মিলিয়ে মূর্তি দুটির ওজন ৪২ কেজি। এগুলোর আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।

বিজিবির ধারণা, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে পুকুরের তলদেশে লুকিয়ে রাখা হয়েছিল।

লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী আরও জানান, উদ্ধার হওয়া মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০