সর্বশেষ

সারাদেশ

ককটেল বিস্ফোরণে আহত নাজমুলকে উদ্ধার করল এসআরবি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু মো. নাজমুল কবির নূরুলকে (৩২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রাজশাহী মহানগরীর একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাজমুলকে উদ্ধার করে এসআরবি-৫-এর একটি দল।

এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ নভেম্বর শিবগঞ্জে একটি মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে টমাস ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁর পাশে থাকা নাজমুলের মাথা, হাত ও চোখে গুরুতর আঘাত লাগে।

বিস্ফোরণের পর নাজমুলের স্ত্রী তাঁকে চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যান। পরে তাঁকে একটি বাসায় আত্মগোপনে রাখা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাসা থেকে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে এসআরবি-৫। পরবর্তী সময়ে চিকিৎসা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৫ আরও জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০