সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় পরিত্যক্ত জিপে আগুন, মালিকের দাবি পরিকল্পিত নাশকতা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত জিপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির মালিকের দাবি, এটি দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে দীর্ঘদিন ধরে একটি জিপ (চান্দেরগাড়ী) পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

গাড়িটির মালিক মো. ইমরান জানান, একসময় পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে জিপটি ব্যবহার করা হতো। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল।

ইমরানের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। তাঁর ভাষ্য, এটি যদি দুর্ঘটনাজনিত কিংবা অন্য কোনো কারণে আগুন লাগার ঘটনা হতো, তাহলে দীর্ঘদিন ধরে গাড়িটি সেখানে পড়ে থাকার সময়ই এমন ঘটনা ঘটতে পারত। তাই তাঁর ধারণা, পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০