সর্বশেষ

জাতীয়

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান নামের এক ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও এক কর্মচারী হাসান গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে এক ম্যানেজারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে হোটেলের আরও দুজন আহত হন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান শুক্রবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাত দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলটিতে প্রবেশ করেন। এরপর তাঁরা ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁর চিৎকার শুনে জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে আহত করেন হামলাকারীরা।

পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে তাঁদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের কী নিয়ে বিরোধ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০