সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন-এটিভি

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোন ও বিশেষায়িত যান অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করা হচ্ছে।

পঞ্চগড় জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে দিন-রাত টহল পরিচালনার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ ছাড়া আকাশপথে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে বিশেষ ড্রোন। দুর্গম এলাকায় টহল কার্যক্রম আরও কার্যকর করতে কাজে লাগানো হচ্ছে অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য।

এদিকে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে স্থানীয়দের সীমান্তসংক্রান্ত অপরাধ সম্পর্কে সতর্ক করা হচ্ছে এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০