সর্বশেষ

সারাদেশ

স্বভাব কবি বিপিন সরকারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বভাব কবি বিপিন সরকারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোকর‌্যালি, সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণসভার আয়োজন করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার সকাল ৭টায় নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গা বটতলা চত্বর থেকে একটি শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবির সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় কবির জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মায়া রানী বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ গণশিল্পী সংস্থা নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার নন্দী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহাবুবুর রহমান লিটু, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, বাংলাদেশ গণশিল্পী সংস্থা নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হক, কবির ছেলে বিজন বিশ্বাস, সুশিত বিশ্বাস, নির্মল বিশ্বাস, বিনয় বিশ্বাস ও কামরুজ্জামান বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, স্বভাব কবি বিপিন সরকার ছিলেন নড়াইলের একজন প্রতিভাবান লোককবি। গ্রামের পথে-ঘাটে চলতে চলতেই তিনি কবিতা রচনা করতেন এবং সেগুলো মুখস্থ রাখতেন। কবিয়াল বিজয় সরকার ও চিত্রশিল্পী এস এম সুলতানের সমসাময়িক ছিলেন তিনি। তাঁদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। মনে মনে কবিতা তৈরি করে তা সাবলীলভাবে আবৃত্তি করতে পারতেন এই কবি।

বক্তারা আরও বলেন, বিপিন সরকার তেভাগা আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি অসংখ্য অষ্টক গান রচনা করেছেন। তাঁর রচিত কাব্যগ্রন্থ, অষ্টক গান ও যাত্রাপালা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

উল্লেখ্য, স্বভাব কবি বিপিন সরকার ১৯২৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১৩৩০ সনের ৫ পৌষ) নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৭ নভেম্বর ৯৩ বছর বয়সে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার তাঁর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০