সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় বিশেষ সাঁড়াশি অভিযানে ৭২ ঘণ্টায় আটক ৪৯৬

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় জেলা পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় বাকি ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৯৬ জনকে আটক করা হয়েছে। ৭২ ঘণ্টাব্যাপী এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্য ছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

পুলিশ জানায়, জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, ছিনতাইকারী এবং ডাকাতদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কুমিল্লাকে অপরাধমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০