সর্বশেষ

সারাদেশ

১৩ মামলার আসামি রনজু সরকার অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৩ মামলার পলাতক আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী রনজু সরকারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। এ সময় তাঁর কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি, গুলির খোসা ও পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে রনজু সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মিন্টু সরকারের ছেলে।

শুক্রবার সকালে এসআরবি-৫-এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর জয়পুরহাট সিপিসি-৩-এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে দক্ষিণ জামালপুর দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় রনজু সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি, গুলির খোসা এবং পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর তথ্য অনুযায়ী, রনজু সরকারের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ এবং ডাকাতির অভিযোগে করা মামলা রয়েছে।

এসআরবি-৫-এর মিডিয়া কর্মকর্তা এএসপি নাঈম আনোয়ার শাওন জানান, গ্রেপ্তার রনজু সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে তাঁকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০