সর্বশেষ

সারাদেশ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নবম চালান। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। আগামী সপ্তাহে দশম চালান পৌঁছানোর মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের প্রথম লোডিংয়ের জন্য ইউরেনিয়াম সরবরাহের কার্যক্রম শেষ হবে।

ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে শুক্রবার ভোরে বহরটি নির্ধারিত গন্তব্যে পৌঁছায়।

ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো সড়কপথে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বিশেষ সতর্কতার মধ্য দিয়ে সম্পন্ন করা হয় পরিবহনের পুরো কার্যক্রম।

চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের নবম চালান। আগামী সপ্তাহে দশম চালান পৌঁছানোর কথা রয়েছে। ওই চালানের মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের প্রথম লোডিংয়ের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সরবরাহের কার্যক্রম শেষ হবে।

চলতি বছরের ৩ অক্টোবর থেকে পর্যায়ক্রমে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের চালান আসতে শুরু করে। সর্বশেষ ২৪ নভেম্বর পৌঁছায় অষ্টম চালান। এর ধারাবাহিকতায় নবম চালানও নির্ধারিত নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০