১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে সচিবালয়ের ভিত্তিপ্রস্তর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর স্থাপন করা হবে। বিজয় দিবসে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ আয়োজন সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে সম্মতি দেন। এর পরিপ্রেক্ষিতে বিজয় দিবসে ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
১০৪ বার পড়া হয়েছে