সর্বশেষ

প্রবাস

সিঙ্গাপুরে বিমানবালাকে যৌন হয়রানি, বাংলাদেশির ৪ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিঙ্গাপুরে মদ্যপ অবস্থায় বিমানের এক বিমানবালাকে যৌন হয়রানি এবং পরে এক পুলিশ সদস্যের গায়ে থুতু মারার ঘটনায় খন্দকার মোহাম্মদ ইয়ামিন নামের এক বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পৃথক দুটি অভিযোগে দোষ স্বীকার করায় গত ২৩ নভেম্বর ২৩ বছর বয়সী এই যুবককে সাজা দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, গত সেপ্টেম্বরে মদ্যপ অবস্থায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওঠেন খন্দকার মোহাম্মদ ইয়ামিন। ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক বিমানবালার নিতম্বে হাত দেন। কয়েক সেকেন্ড ধরে এই ঘটনা ঘটে বলে আদালতকে জানান ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো।

২৬ বছর বয়সী ওই বিমানবালা এতে ভীত ও ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে স্পর্শ করতে নিষেধ করেন। তবে কোনো কথা না বলে ইয়ামিন তাঁর দিকে তাকিয়ে হাসেন। পরে বিমানবালাটি এক সহকর্মীকে বিষয়টি জানান।

এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ফ্লাইটটি ওই দিন সকালে চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।

মুক্তি পেয়ে আবার গ্রেপ্তার

ব্যক্তিগত বন্ডে মুক্তি পাওয়ার পর গত অক্টোবরে আবারও গ্রেপ্তার হন ইয়ামিন। ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাঁকে মাতাল অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ডেপুটি পাবলিক প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ওই সময় ইয়ামিন কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসেছিলেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে মাতাল অবস্থায় দেখতে পান। তাঁর নাক দিয়েও রক্ত ঝরছিল।

পরে প্যারামেডিকরা তাঁর রক্তচাপ মাপার চেষ্টা করেন। কিন্তু ইয়ামিন সহযোগিতা না করে মাটিতে শুয়ে এদিক-সেদিক ছটফট করতে থাকেন।

একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেটের দাবি পূরণ না হওয়ায় তিনি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এ সময় তাঁর পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু মারেন তিনি।

এ ঘটনায় সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয় ইয়ামিনের বিরুদ্ধে। বিমানে বিমানবালাকে যৌন হয়রানি এবং পুলিশ সদস্যের গায়ে থুতু মারার পৃথক দুই অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হন। পরে আদালত তাঁকে চার মাসের কারাদণ্ড দেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০