শিক্ষামন্ত্রী
২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী শুরু হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেগুলোর জন্য পরে নতুন রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি, গুজব ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব বা ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৫৪ বছর ধরে ভুল পথে চলেছে দেশের শিক্ষাব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে সঠিক দিকনির্দেশনা থেকে বিচ্যুত ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, গত ৫৪ বছর ধরে শিক্ষা খাত নানা সমস্যার মধ্যে পরিচালিত হয়েছে। এখন সময় এসেছে এসব সংকট কাটিয়ে একটি কার্যকর ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার।
নকলমুক্ত শিক্ষাব্যবস্থার পাশাপাশি মানোন্নয়নেও জোর: শিক্ষামন্ত্রী
নকল প্রতিরোধ এখন কার্যত নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সরকার এখন শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করছে।
সিংগাইরের সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
ইংলিশ মিডিয়ামে অতিরিক্ত ফি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।