সর্বশেষ

সারাদেশ

ডাকার যুব অলিম্পিকে পঞ্চম, নয়ন ত্রিপুরাকে সংবর্ধনা

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ২০২৬ সালের যুব অলিম্পিক গেমসে বক্সিংয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন বান্দরবানের তরুণ বক্সার নয়ন ত্রিপুরা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে এই সাফল্য অর্জন করায় তাঁকে সম্মাননা স্মারক দিয়েছে বান্দরবান বক্সিং একাডেমি ও বান্দরবান হিল রানার্স কমিটি।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বান্দরবান শহরের চেয়ারম্যান পাড়ার ৪ নম্বর ওয়ার্ডের নিয়ম মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানে নয়ন ত্রিপুরার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, গত ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হয় ২০২৬ সালের যুব অলিম্পিক গেমস। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২ হাজার ৭০০ তরুণ ক্রীড়াবিদ অংশ নেন। এতে বাংলাদেশের চারজন ক্রীড়াবিদ অ্যাথলেটিকস, বক্সিং ও সাঁতার বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে বক্সিংয়ে নয়ন ত্রিপুরার পঞ্চম স্থান অর্জন বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বক্সিং একাডেমির চেয়ারম্যান মাহফুজুর রশিদ বাচ্চু, কোচ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি শান্তনু দাশ, সহসভাপতি ক্য ক্য মারমা এবং সাধারণ সম্পাদক মো. আরিফ। এ ছাড়া স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা তরুণ খেলোয়াড়দের যথাযথ সম্মাননা ও উৎসাহ দেওয়া প্রয়োজন। নয়ন ত্রিপুরার এই অর্জন শুধু বান্দরবানের জন্য নয়, পুরো দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্য এলাকার নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি বক্সিংসহ বিভিন্ন খেলায় নতুন প্রতিভা বিকাশেও অনুপ্রেরণা জোগাবে।

স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে নয়ন ত্রিপুরার মতো আরও অনেক তরুণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়াতে পারবেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০