সর্বশেষ

ধর্ম

হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করাতে হবে।

২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গত রোববার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের টিকা নেওয়ার আগে সাতটি পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষাগুলো হলো রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে (পি/এ ভিউ), ইসিজি, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন।

এসব পরীক্ষার মধ্যে বুকের এক্স-রে ও ইসিজির প্রতিবেদনও জমা দিতে হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে পরীক্ষাগুলো করানো যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুরারোগ্য ও গুরুতর কোনো রোগের আশঙ্কা থাকলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করতে হবে। কিডনির জটিলতার ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডার আলট্রাসনোগ্রাম (ইউএসজি অব কেইউবি) এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করাতে হবে।

লিভারের অকার্যকারিতা সন্দেহ হলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করতে হবে।

এ ছাড়া দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তের জন্য কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করাতে হবে। গর্ভাবস্থাজনিত জটিলতার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট এবং গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং ই-হেলথ প্রোফাইলের অনুলিপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিতে হবে। এরপর হজযাত্রীদের টিকা দেওয়া হবে এবং স্বাস্থ্য সনদ প্রদান করা হবে।

হজসংক্রান্ত এ বিষয়ে আরও তথ্য জানতে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০