সর্বশেষ

সারাদেশ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

স্টাফ রিপোর্টার, পাবনা
স্টাফ রিপোর্টার, পাবনা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। একই সময়ে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। দুই ইউনিটের জন্য পরিকল্পিত মোট নয়টি চালানের মধ্যে এ নিয়ে আটটি চালান দেশে এল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি চালান দেশে পৌঁছাল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের আগে দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এসব জ্বালানি মোট নয়টি চালানে বাংলাদেশে আনার কথা।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় দফার এ পরীক্ষায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে কেন্দ্রটির প্রথম ইউনিট। সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে পরীক্ষামূলক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। ওই দফায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে পরে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

দ্বিতীয় দফার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা চলবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিদ্যুৎকেন্দ্র।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০