সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, বাড়ছে দুর্ভোগ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
হেমন্তের মাঝামাঝিতেই দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও রোদের তেমন উত্তাপ পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার পর কুয়াশার সঙ্গে হিমেল বাতাস যুক্ত হয়ে বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতাও বাড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।

হিমালয়কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে ক্রমেই শীতের প্রকোপ বাড়ছে। সকাল থেকে দিনের বিভিন্ন সময়ে সূর্যের দেখা মিললেও রোদের তাপ তেমন অনুভূত হচ্ছে না। সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। এর সঙ্গে হিমেল বাতাস বয়ে যাওয়ায় রাতে শীতের তীব্রতা আরও বাড়ছে।

বিশেষ করে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। এতে বিপাকে পড়ছেন দিনমজুর, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। জীবিকার প্রয়োজনে ভোরে ও রাতে বাইরে বের হওয়া এসব মানুষের জন্য শীত ক্রমেই কষ্টের কারণ হয়ে উঠছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রা ক্রমান্বয়ে কমে এক অঙ্কের ঘরে নেমে আসতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০