সর্বশেষ

সারাদেশ

দুই মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প, কাঁপল উত্তরাঞ্চল

স্টাফ রিপোর্টার, রংপুর
স্টাফ রিপোর্টার, রংপুর

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় দুই মিনিটের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকালে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা। বিশেষ করে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।

সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর মাত্র দুই মিনিটের ব্যবধানে সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয়। আকস্মিক এই কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০