সর্বশেষ

সারাদেশ

নড়াইলে অর্ধশতাধিক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার জেরে প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কালিয়া পৌরসভার বেন্দারগ্রামে সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের বাড়িসহ রাজনৈতিক প্রতিপক্ষের ওপর এই তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া পৌরসভা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা মোটরসাইকেল মিছিলকালে প্রতিপক্ষের হামলায় নিহত হন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ সমর্থকরা বেন্দারচর গ্রামে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠে। আগুনে ভস্মীভূত হওয়া বাড়িগুলোর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ এবং সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাসভবন রয়েছে।

তাণ্ডবের ফলে সর্বস্ব হারিয়ে নিস্ব হয়েছেন অনেক পরিবার। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, বিকেলে হঠাৎ একদল লোক এসে একের পর এক বাড়িতে তাণ্ডব ও অগ্নিসংযোগ শুরু করে। বর্তমানে সহায়-সম্পদ হারিয়ে বাধ্য হয়ে স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে ভুক্তভোগীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার গুঞ্জন উঠলেও স্থানীয়রা জানান, রাজনৈতিক কারণেই কেবল কৃষ্ণপদ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কোনো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিহত সোহেল মোল্যার পরিবার ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। তাদের দাবি, সহিংসতার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় এবং কোনো চক্র অপপ্রচার চালাচ্ছে। ঘটনার বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর তারা পেয়েছেন এবং আনুমানিক ২০ থেকে ৩০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০