সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে সৈকত মিলনী সংঘের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরে ঈদগাহ আবাসিক এলাকায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সৈকত মিলনী সংঘ’। ঐতিহ্যবাহী এই সংগঠনটি মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে প্রতিবছরের মতো এবারও এ উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে দুই পর্যায়ের মোট ২৩ জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাঞ্জার-এ আজম চৌধুরী (শাহিন) জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই আয়োজন। ভবিষ্যতে এ ধরনের শিক্ষা সহায়তামূলক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলে তিনি জানান।

উক্ত অনুষ্ঠানে সৈকত মিলনী সংঘের সভাপতি অ্যাডভোকেট ওয়াহহেদুজ্জামান বুলবুল, সহসভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন শাহেল, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া এবং যুগ্ম সম্পাদক মাহফুজুল ইসলাম মানিকসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবার এসএসসি পর্যায়ে মেধা স্থান অনুযায়ী মোট ১১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে মো: আবরার নূর রিয়াদ, মো: তালহা নাইফ এবং মো: হাসান। এছাড়া মেধাক্রমে থাকা রিয়েল হাসান রাতুল, মাহেজাবীন আক্তার রিংকী, প্রত্যাশা রায় নয়না, আব্দুল আহাদ, নাফিজ ইবনে কামাল, তাসনিম, কাশফিয়া বিনতে কামাল এবং মো: শাহারিয়ার শিক্ষাবৃত্তি লাভ করেন।

অন্যদিকে এইচএসসি পর্যায়ে মোট ১২ জন কৃতি শিক্ষার্থী শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হন। এতে প্রথম স্থান অর্জন করেন নওশীন নাওয়ার, দ্বিতীয় স্থান সাদমান আহমেদ এবং তৃতীয় স্থান অহনা জামান। এছাড়া পর পর মেধাক্রমে থাকা মো: নাভীদুল ইসলাম, মো: সাকিব আল হাসান, মোছা: মুর্শিদা পারভীন, জান্নাতুল ফেরদৌস জান্নাত, নওরিন আলম রিশা, মো: তওফিক রেদওয়ান, মুন্না আজিজ, মো: মোত্তাকিন ইসলাম এবং মোছা: সাদিয়া জাহানকে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও বজায় থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০