সর্বশেষ

সারাদেশ

যারা একবার পালায়, তারা আর ফিরে আসতে পারে না: প্রতিমন্ত্রী

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় সুবিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এতে নেতৃত্ব দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, একবার যারা পালিয়ে যায় তারা আর কখনো জনগণের মাঝে ফিরে আসতে পারে না। মোংলা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শনিবার এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তুমুল বৃষ্টি উপেক্ষা করে শনিবার বেলা সাড়ে ১১টায় মোংলা উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর থেকে মোংলা-রামপাল সহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ অত্যন্ত শান্তিতে বসবাস করছিল। কিন্তু একটি সুযোগসন্ধানী গোষ্ঠী নতুন করে নাশকতার পথ বেছে নিয়ে দেশের শান্তি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জে সংঘটিত সাম্প্রতিক বিশৃঙ্খলার সঙ্গে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মোংলা থেকে যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। অপকর্মকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি বিএনপির কোনো নেতাকর্মী যদি তাদের আশ্রয়-প্রশ্রয় বা সহযোগিতা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। বক্তারা যেকোনো মূল্যেই ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবিলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০