সর্বশেষ

সারাদেশ

নড়াইলে জমি বিরোধের জেরে বিএনপি নেতা পলাশকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে লোহাগড়া টেলিফোন অফিসের সামনে প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত বিএনপি নেতা রবিউল ইসলাম পলাশ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তিনি লক্ষীপাশা টেলিফোন অফিসের সামনে পৌঁছালে রিয়াজুল ও মোহাম্মদ পলাশসহ কয়েকজন তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে। পরবর্তীতে তারা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাঁকে রক্তাক্ত করে। হামলায় তাঁর মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে।

ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা পলাশকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জমি জমা নিয়ে বিরোধের জেরেই এই সহিংসতার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০