সর্বশেষ

ধর্ম

টাখনুর নিচে প্যান্ট পরে নামাজ পড়লে কি নামাজ হবে?

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পুরুষের পোশাক টাখনুর নিচে ঝুলিয়ে পরার বিষয়ে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। প্যান্ট, পাজামা কিংবা লুঙ্গি—যেকোনো পোশাক ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে পরাকে কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন ইসলামি আলেমরা। তবে এ ধরনের পোশাক পরে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে এক পাঠকের প্রশ্নের জবাবে ইসলামি আলোচনায় বলা হয়েছে, কোনো পুরুষ ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে প্যান্ট, পাজামা বা লুঙ্গি ঝুলিয়ে নামাজ আদায় করলে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। তবে এ কারণে নামাজ পুনরায় আদায় করতে হবে না।

হাদিসেও টাখনুর নিচে কাপড় পরার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে।’ (সহিহ বুখারি : ৫৭৮৭)।

এ ছাড়া আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি বর্ণনায় নামাজের সময় টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখার বিষয়ে আপত্তি জানানো হয়েছে। (আলমুজামুল কাবির : ৯৩৬৮)।

তবে কেউ ভুলবশত টাখনুর নিচে কাপড় রেখে নামাজ আদায় করলে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে না। এ ক্ষেত্রে বিষয়টি মনে পড়ার সঙ্গে সঙ্গেই কাপড় টাখনুর ওপর তুলে নিতে হবে।

ইসলামি ফিকহের গ্রন্থ হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর (৪/১৭৭) এবং ফতোয়া মাহমুদিয়াতেও (৬/৬৫৪) এ বিষয়ে আলোচনা রয়েছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০