সর্বশেষ

জাতীয়

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। প্রথমবারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। পরীক্ষামূলকভাবে কেন্দ্রটি থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।

প্রথমবারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। পরীক্ষামূলক উৎপাদনের অংশ হিসেবে কেন্দ্রটি থেকে সাড়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

এর মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়বে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে নতুন মাত্রা যুক্ত হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০