সর্বশেষ

সারাদেশ

দীর্ঘ ৯ বছর পর বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, বরগুনা
স্টাফ রিপোর্টার, বরগুনা

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৯ বছর পর বরগুনা জেলা যুবদলের কার্যকরী কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটিতে সভাপতি হিসেবে জাবেদুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগের নাম ঘোষণা করা হয়েছে।

বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন জাবেদুল ইসলাম জুয়েল। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগ।

দীর্ঘ ৯ বছর পর বরগুনা জেলা যুবদলের কার্যকরী কমিটি গঠন করা হলো। এর আগে ২০১৮ সালে জেলা যুবদলের কমিটি ভেঙে দেওয়ার পর থেকে আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

নতুন কমিটি ঘোষণার পর বরগুনা শহরে আনন্দ মিছিল বের করেন যুবদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।

কমিটি ঘোষণার আনন্দে শহরে মিষ্টি বিতরণও করেন যুবদলের নেতা-কর্মীরা।

৪২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০