সর্বশেষ

অর্থনীতি

চার মাসে রেমিট্যান্স ১১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দেশে সর্বোচ্চ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে এ সময়ে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার।

রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

শীর্ষ ১০ দেশের তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসেই প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে।

সর্বশেষ অক্টোবর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার।

সব মিলিয়ে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে দেশে এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। রেমিট্যান্সের এ প্রবাহে সবচেয়ে বড় অবদান রেখেছে সৌদি আরবে কর্মরত প্রবাসীরা।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০