সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে এক পরিবারের চার ভাই-বোন বামন, দারিদ্র্যের সঙ্গে চরম সংগ্রাম

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের দিঘি ইউনিয়নের ভাটবাউর গ্রামে এক পরিবারের চার ভাই-বোনের শারীরিক বৃদ্ধি থমকে গিয়ে তারা বামনে পরিণত হয়েছেন। চরম দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্যেও বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন এই চার শারীরিক প্রতিবন্ধী সদস্য। সরকারি সামান্য ভাতা ও পান-দোকানের সীমিত আয়ে কোনো রকমে দিন কাটছে এই পরিবারের।

মৃত হযরত আলী ও বৃদ্ধা জহুরা বেগম দম্পতির আট সন্তানের মধ্যে চারজনই বিরল এই শারীরিক প্রতিবন্ধকতার শিকার। অন্য সদস্যরা স্বাভাবিক জীবন যাপন করলেও হাবিয়া (৬৪), মেহেরজান (৫৮), ইজ্জত আলী (৫২) এবং সিরাজ আলী (৪৮)—এই চার ভাই-বোনের বয়স ৭-৮ বছর হওয়ার পর থেকেই দৈহিক বৃদ্ধি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জন্মগতভাবে তাঁরা কেউই প্রতিবন্ধী ছিলেন না। শৈশবে হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁদের শরীরে এমন অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। দীর্ঘ চিকিৎসা ও কবিরাজি করিয়েও কোনো সুফল মেলেনি। উল্টো সমাজ ও প্রতিবেশীদের উপহাস সহ্য করতে হয়েছে বছরের পর বছর ধরে।

বর্তমানে হাবিয়া ও মেহেরজানকে চলাচলের জন্য অন্যদের সহায়তার ওপর সম্পূর্ণ নির্ভর করতে হয়। অন্যদিকে, কিছুটা স্বাভাবিকভাবে হাঁটতে পারা ইজ্জত আলী ও সিরাজ আলী ভাটবাউর বাজারের রাস্তার পাশে খোলা আকাশের নিচে পান ও সিগারেটের দোকান চালিয়ে সংসার চালানোর চেষ্টা করছেন।

পরিবারটির এই দুর্ভোগের বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার জানান, সরকারিভাবে চার ভাই-বোনকেই নিয়মিত প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁদের যাতায়াতের সুবিধার জন্য একটি ট্রাইসাইকেল প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণের ব্যবস্থা করা হবে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০