সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বিআইডব্লিউটিসির ফেরির মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে আটকে পড়েছে দেড় শতাধিক যানবাহন। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকেরা।

শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ‘কাকলী’ নামের একটি ফেরির সঙ্গে বালুবাহী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার পর চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে।

এই গ্রেপ্তারের ঘটনাকে ‘অন্যায়’ দাবি করে বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীরা মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে কর্মবিরতির ডাক দেন। তাদের ঘোষণা অনুযায়ী, মাস্টারকে মুক্ত না করা পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না তাঁরা। তবে জরুরি সেবার অংশ হিসেবে রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার সচল রাখা হয়েছে।

এদিকে আকস্মিক এই ধর্মঘটের কারণে শরীয়তপুর ও চাঁদপুর—উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ জট তৈরি হতে শুরু করেছে। ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় থেকে চরম দুর্ভোগে পড়েছেন দূরদূরান্তের সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা। উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০